ব্রাউজারের ঠিকানার পাশে যে তালার চিহ্নটা দেখেন, ওটাই বলে দেয় সাইটে SSL আছে। না থাকলে Chrome "Not secure" লিখে সতর্ক করে — ক্রেতা তখনই ফিরে যায়।

SSL আসলে কী করে
ব্যবহারকারীর ব্রাউজার আর আপনার সার্ভারের মাঝে যা কিছু যায় — পাসওয়ার্ড, ফোন নম্বর, কার্ডের তথ্য — সব এনক্রিপ্ট করে দেয়। মাঝপথে কেউ ধরলেও পড়তে পারবে না।
কেন জরুরি
- ছাড়া সাইটে Chrome সতর্কবার্তা দেখায়
- গুগল র্যাঙ্কিংয়ে HTTPS সাইটকে এগিয়ে রাখে
- পেমেন্ট গেটওয়ে SSL ছাড়া কাজ করে না
- ক্রেতার আস্থা — তালা না দেখলে অনেকে তথ্য দিতে চায় না
ফ্রি কীভাবে পাবেন
টাকা খরচের দরকার নেই। Let's Encrypt বিনামূল্যে SSL দেয়, আর প্রায় সব cPanel হোস্টিং-এ এটা বসানোই থাকে।
- cPanel-এ লগইন করুন
- SSL/TLS Status খুঁজুন
- ডোমেইনের পাশে টিক দিয়ে Run AutoSSL চাপুন
- কয়েক মিনিট পর তালা চিহ্ন চলে আসবে
টাকা দিয়ে কেনার দরকার আছে?
সাধারণ ওয়েবসাইট, ব্লগ, এমনকি ছোট ই-কমার্সের জন্য নেই। এনক্রিপশনের শক্তি ফ্রি আর পেইড দুটোতেই সমান।
পেইড সার্টিফিকেট লাগে বড় প্রতিষ্ঠানে — যেখানে প্রতিষ্ঠানের নাম যাচাই করে দেখাতে হয়, বা আর্থিক ক্ষতির বিমা দরকার।
https দিয়ে আছে কি না দেখুন। কোনো ছবি বা স্ক্রিপ্ট http দিয়ে থাকলে তালাটা ভাঙা দেখাবে।